রাজ্যপাল বিজেপির ব্লকসভাপতির মত কথা বলছেন! বাদুড়িয়ার ঘটনা নিয়ে রাজ্যপালকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 July 2017

রাজ্যপাল বিজেপির ব্লকসভাপতির মত কথা বলছেন! বাদুড়িয়ার ঘটনা নিয়ে রাজ্যপালকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী


রাজ্যপাল আমাকে ফোনে হুমকি দিচ্ছেন, রাজ্যপালের মন্তব্যে অসম্মানিত বোধ করছি, আইনশৃঙ্খলা নিয়ে ওনার জ্ঞান শুনব না, রাস্তায় নেমে অশান্তি করছে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি সঙ্গে সরাসরি সংঘাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

বাদুড়িয়ার ঘটনা নিয়ে রাজ্যপালকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যপাল তাঁকে বিজেপি ব্লক সভাপতির মত কথা বলে হুমকি দিচ্ছেন। টাকার বিনিময়ে হিংসা ছড়াচ্ছে কিছু নেতা। রাজ্যপালকে একহাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

তিনি কড়া কটাক্ষ করে বলেন, আপনার দয়াতে আমি ক্ষমতায় আসিনি, সংবিধান মেনে রাজ্যপালকে কাজ করতে হবে, যে ভাষায় বিজেপির পক্ষ থেকে কথা বলছেন তাতে আমি অপমানিত হচ্ছি,  ১৩ বছর বয়স থেকে রাজনীতি করি, এই বয়সে এসে  প্রথম বার  মনে আঘাত লেগেছে, একটা গোষ্ঠী ফেসবুকে রাস্তায় নেমে অশান্তি করছে।

ওনার বোঝা উচিত ওনি মনোনীত পদ।তাঁর দয়াতে বা বিজেপি, সিপিএমের দয়াতে এই পদে না, জনগণের দয়াতে মুখ্যমন্ত্রীর পদে আছেন, মানুষ চাইলে পদ থেকে সরিয়ে দেবে।

No comments:

Post a Comment

Post Top Ad