ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছিল বসিরহাট। নিরাপত্তা বাহিনীর টহলদারির মধ্যেই লোকজন বাড়ি থেকে বের হচ্ছিলেন। দোকানপাট খুলছিল। কিন্তু এর মধ্যেই শুক্রবার ফের উত্তেজনা ছড়াল ত্রিমোহনী মোড়ে। বোমা-গুলির শব্দে ফের কেঁপে উঠল এলাকা। ফলে ফের আতঙ্কে ছড়াল এলাকায়।এদিকে বাদুড়িয়া কাণ্ডের জেরে সরিয়ে দেওয়া হল বসিরহাটের আইসি নাসিম আখতারকে। তাঁর জায়গায় আনা হচ্ছে দত্তপুরুর থানার আইসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়কে।এদিকে ওই গোলমালের খবর পেয়ে ফের উত্তেজনা ছড়ায় টাকি রোড, ময়লাখোলার মতো জায়গায়। ঘটনার জেরে ফের বন্ধ হয়ে যায়ে বসিরহাটের দোকানপাট, খালি হয়ে যায় রাস্তাঘাট।
(আরও পড়ুনঃযে কারণে ফিরল না কার্ত্তিক ঘোষের দেহ!)
(আরও পড়ুনঃযে কারণে ফিরল না কার্ত্তিক ঘোষের দেহ!)
নতুন করে অশান্তি না হলেও এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল বসিরহাটে। কিন্তু তাল কাটল শুক্রবার দুপুর তিনটে নাগাদ। ত্রিমোহিনী মোড়ের কাছে দুই গোষ্ঠীর মধ্যে বোমা-গুলির লড়াই শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে নিরাপত্তা বাহিনী। শেষ পর্যন্ত কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে লোকজনকে হঠিয়ে দেয় নিরাপত্তা বাহিনী।

No comments:
Post a Comment