বাইক দুর্ঘটনায় পুড়িয়ে দেওয়া হল ১১টি লরি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 8 July 2017

বাইক দুর্ঘটনায় পুড়িয়ে দেওয়া হল ১১টি লরি

File Photo

বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ঝাড়্গ্রাম এলাকা।পোড়ানো হল ১১টি লরি।জানা গিয়েছে,শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর থেকে ধেড়ুয়া হয়ে ঝাড়্গ্রাম যাওয়ার রাজ্য সড়কে গুড়্গুড়িপালের কাছে একটি বালি বোঝাই লরি পিষে দেয় এক বাইক আরোহীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর। মৃতের নাম তাজ কুমার ঘোষ, বাড়ি পাশের গ্রাম লোহাটিকরীতে। ঘটনার পর হ্মুব্ধ এলাকাবাসীররা পথ অবরোধ করার পাশাপাশি আগুন লাগিয়ে দেয় ১১ টি লরি তে। ভাংচুর চালায় আরো বেশ কয়েকটি লরিতে। পুলিশ গেলে পুলিশ কে এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয়। পরে কোতয়ালী থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে ঘটনাস্থলে পৌছায়। হাজির হয় দমকলের ২ টি ইঞ্জিন। ঘটনার জেরে গভীর রাত অবধি যান চলাচল স্তব্ধ থাকে।

No comments:

Post a Comment

Post Top Ad