নিজস্ব প্রতিনিধি,২৯ জুলাইঃ দিদি বন্যার জল দেখে কাঁদছেন কিন্ত বজবজে ২৬ বছরের এক বিজেপির কর্মীকে নৃশংসভাবে খুন করা হয়েছে, জবাই করা হয়েছে। নিহতের মা ছটফট করছে কিন্ত কই দিদির চোখে তো জল আসেনি! বাদুড়িয়াতে এক শ্রেণির মানুষ পুলিশ প্রশাসনকে তোয়াক্কা না করে তাদের সামনে খুন করছিল, মারামারি করছিল, ঘর পুড়িয়ে দিচ্ছিল, গৃহহীন হয়ে পড়েছিল প্রচুর লোক কই তখন তো পুলিশ তাদের আটকায় নি।তখন তো দিদি আপনার চোখে জল আসে নি। হাওড়ার গ্রামীণ বাউলিয়া বিজেপির এক জনসভাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে একহাত নিয়ে জয় বললেন, দিদি আপনি তো বাংলার নয় কোটি মানুষের মুখ্যমন্ত্রী তাহলে আপনি কেন বিচার দুইরকম? কেন শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের কষ্টে চোখে জল আসে আর অন্য শ্রেণির মানুষদের জন্য আসে না।
(আরও পড়ুনঃ দিলীপ,জয়ের নেতৃত্বে বিজেপিতে যোগদান সিপিএমের কর্মীরা)
দিনের পর দিন ধরে বাদুড়িয়া,ধূলাগড়, দেগঙ্গা ইত্যাদি সর্বত্র জায়গায় যেসব হিংসার সৃষ্টি হয়েছে তার কোনো প্রতিক্রিয়াও আপনি করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় আইআইটি পলিটিক কলেজ করছেন কিন্ত সেটা মাইনোরিটিদের জন্য, হিন্দু সম্প্রদায়ের জন্য নয়। এই ঘটনায় তীব্র ধিক্কার জানায় বিজেপি নেতা তথা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী এ হেন কাজের জন্য হিন্দুরা বিজেপিকে এবার ভোট দেবে আসন্ন পঞ্চায়েত, বিধানসভা ও লোকসভা ভোটে।
জয় বলেন, তৃণমূলের সভা আর চিড়িয়াখানা দেখা এখন একই ব্যাপার মানুষের কাছে। এছাড়াও তিনি মজা করে বলেন, শাসকদলের নেতানেত্রীদের মাথা খারাপ আছে, তাদের জন্য বাইরে থেকে ডাক্তার আনানোর ব্যবস্থা করা হচ্ছে।
No comments:
Post a Comment