ভারত-বাংলাদেশ পেট্রাপোলে
আগামী ১লা আগস্ট থেকে চালু হতে চলেছে ২৪ ঘণ্টা ব্যবসা-বাণিজ্য।সূত্রের খবর,এশিয়ার
অন্যতম স্থান স্থল-বন্দর হল ‘পেট্রাপোল’।এতদিন সপ্তাহে ৬দিন বাণিজ্য চলত; শুধুমাত্র
শুক্রবার বন্ধ থাকত বাণিজ্য।কিন্তু এবার দু দেশের যৌথ আলোচনায় স্থির এবার থেকে ২৪
ঘণ্টাই চলবে এপার বাংলা-ওপার বাংলার ব্যবসা-বাণিজ্য।প্রসঙ্গত,বাংলাদেশী ব্যবসায়িকদের
কারণেই একদিন বন্ধ রাখা হত বাণিজ্য।এদেশের ব্যবসায়ীদের অভিযোগ,শুক্রবারও বাণিজ্য
চালু করতে এদেশ থেকে ট্র্যাক পাঠানো হলেও বাংলাদেশে তা দাঁড় করিয়ে রাখা হত।মাল
খালাস করতে ওপার বাংলায় শ্রমিকও পাওয়া যেত না।তবে এবার একধাপে ২৪ ঘণ্টার বাণিজ্য
চালু হওয়াতে খুব খুশি দেশের ব্যবসায়ীকরা।জানা যায়,দুই দেশের পক্ষ থেকে উচ্চ পর্যায়
বৈঠক হয় এই বিষয় নিয়ে।সেখানে ঠিক হয় আগামী ১লা আগস্ট থেকে দিন-রাত চালু থাকব এপার
বাংলা-ওপার বাংলার বাণিজ্যকরণ।তবে দেশের একাংশ ব্যবসায়ীকমহলের আশঙ্কা,বাংলাদেশের
পরিকাঠামোতে দিন-রাত বাণিজ্য করা আদৌও সম্ভব কিনা?ওই দেশের অপরিসর পার্কিং ও সংকীর্ণ
রাস্তা কি বাণিজ্যর গতি আনবে?বেশ কয়েকমাস আগে বেনাপোলের মেয়র লিটন রাস্তা প্রশস্ত
করার ব্যাপারে ব্যবসায়িকদের আশ্বস্ত করেন।তিনি একমাসের মধ্যে রাস্তা সম্প্রসারণের
কাজ শেষ হয়ে যাবে বললেও ৬মাস কেটে গেলেও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ দেশের
ব্যবসায়ীদের।
Post Top Ad
Saturday, 29 July 2017
Home
International
National
West Bengal
ভারত-বাংলাদেশ পেট্রাপোলে এবার থেকে চালু হচ্ছে ২৪ ঘণ্টা বাণিজ্যকরণ
ভারত-বাংলাদেশ পেট্রাপোলে এবার থেকে চালু হচ্ছে ২৪ ঘণ্টা বাণিজ্যকরণ
Tags
# International
# National
# West Bengal
About NV
West Bengal
Labels:
International,
National,
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment