নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ মমতা বন্দ্যোপাধ্যায় হল্যান্ড থেকে ফিরে সোজা ঈদের শুভেচ্ছা
জানিয়েছিলেন;তাঁর থেকে রথের শুভেচ্ছাটুকু শুনতে সময় লেগেছে এক সপ্তাহ। সোমবার মানিকতলার
গৌরি বাড়িতে উল্টো রথযাত্রায় রথের দড়ি টানতে এসে একথা বললেন বিজেপি নেতা জয়
বন্দ্যোপাধ্যায়।এদিন উক্ত দিনে জন সাধারণের সঙ্গে অংশ নেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ
ঘোষ ও বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।
জয় বলেন, রথ হল বাঙালীদের
অনুষ্ঠান,দেশবাসীর অনুষ্ঠান।রথ কেন প্রত্যেকটা অনুষ্ঠানের সাড়ম্বরেই দেখতে পারবেন
বিজেপিকে।দেশে যেসব ধার্মিক,সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে তা সঠিকভাবে,সুন্দর ভাবে,বড়
করে পালন করবে বিজেপি।পাশাপাশি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে একহাত নিয়ে বলেন,মমতা
বন্দ্যোপাধ্যায়ের থেকে রথের শুভেচ্ছাটুকু শুনতে এক সপ্তাহ অপেক্ষা করতে হয়েছে।রথের
দড়ি তিনি টেনেছেন কিন্তু তা উল্টো রথের দিনে।তিনি হল্যান্ড থেকে ফিরে সোজা ঈদ মুবারক
জানিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষকে।



No comments:
Post a Comment