কলেজে ভর্তির নামে প্রতারনার অভিযোগে দুই ছাত্রকে গ্রেফতার করল উত্তরপাড়া থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া রাজা পেয়ারীমোহন কলেজে। ওই ছাত্রদের নাম সায়ন্তন দত্ত ও সাধীন রায়। শুক্রবার অভিযুক্তদের শ্রীরামপুর আদালতে হাজির করানো হলে বিচারক তাদের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।
উত্তরপাড়া কলেজ সূত্রে জানা গিয়েছে, বেলুড়ের বাসিন্দা প্রিয় দত্ত ও রনিতা ঘোষ উত্তরপাড়া রাজা পেয়ারীমোহন কলেজে ভর্তির জন্যে অভিযুক্ত ওই দুই ছাত্র সায়ন্তন দত্ত ও স্বাধীন রায়কে কয়েক হাজার টাকা দেয়। একই সঙ্গে তাদের আসল শাংসাপত্রটি আটকে রাখার অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে। এই ঘটনায় সমস্যায় পড়ে প্রিয় দত্ত ও রনিতা ঘোষ উত্তরপাড়া রাজা পেয়ারীমোহন কলেজে গিয়ে ছাত্র নেতাদের বিষয়টি জানান। অভিযুক্তদের ধরতে ফাঁদ পাতার ব্যবস্থা করেন উত্তরপাড়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শুভদীপ মুখোপাধ্যায়। এরপর কলেজে ভর্তির করিয়ে দেবার জন্যে অভিযুক্তদের ফোন করেন উত্তরপাড়া কলেজের ছাত্র নেতারা। সেই মত টাকা নিয়ে ভর্তি করিয়ে দেবার জন্যে অভিযুক্তরা উত্তরপাড়ায় হাজির হতেই ছাত্র নেতারা অভিযুক্তদের ধরে ফেলেন। এরপর ছাত্র নেতারা ওই দুইজনকে উত্তরপাড়ার পুলিশের হাতে তুলে দেন।
এই প্রসঙ্গে টিএমসিপির জেলা সভাপতি গোপাল রায় বলেন, মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী আগেই বলেছেন, কলেজে ভর্তির বিষয়ে স্বচ্ছতা বজায় রাখতে হবে। তাই হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদ বিষয়টি কড়াহাতে হাতে মোকাবিলা করছে। টিএমসিপি যারা করবে। তাদের মমতা বন্দোপাধ্যায়ের আদর্শ মেনেই করতে হবে। না হলে তাদের এই অবস্থাই হবে।

No comments:
Post a Comment