বিজেপি হল সাচ্চা পার্টি দাবি জয়ের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 20 August 2017

বিজেপি হল সাচ্চা পার্টি দাবি জয়ের



নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ  সব দলেরই খারাপ ভালো রয়েছে,কেউ বলতে পারবে না তার মধ্যে ১০০ শতাংশই সব ভালো কোনো খারাপ নেই।তাও সব দলের মধ্যে বিজেপি হল সাচ্চা পার্টি দাবী বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের।রবিবার ধূলাগড়ে বিজেপি জনসভাতে দাঁড়িয়ে তিনি বলেন,তিনি নরেন্দ্র মোদীকে স্বয়ং রামকৃষ্ণ দেব মনে করেন,এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত তিনি।

জয় প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন,নরেন্দ্র মোদি নিজের মায়ের কাঠের জ্বালানীতে রান্না করতে দেখে তিনি বুঝেছিলেন যে এইভাবে রান্না করা প্রতিদিন ৪০০ টা সিগারেট খাওয়ার সমান,তাই তিনি গরীব মা-বোনদের জন্য উজ্বালা গ্যাস এনে দিয়েছে ঘরে ঘরে।এছাড়াও নানা প্রসঙ্গ টেনে মোদিজির প্রশংসায় পঞ্চমুখ হন বিজেপির জয়। 
এদিনের সভাতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য বিজেপি কর্মীরা। 


No comments:

Post a Comment

Post Top Ad