রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে মুখ খোলায় একসঙ্গে
বিজেপির ৬ জেলা নেতাকে সাময়িক সাসপেন্ড করল দল।জানা গিয়েছে,দলের জেলা নেতৃত্বের
বিরুদ্ধে প্রকাশ্যে ও সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলা ও তাঁদের কাজ কর্মের সমালোচনা
করার অপরাধে বিজেপি র ৬ গুরত্বপুর্ন জেলা নেতাকে সাময়িক ভাবে সাসপেন্ড করল দল।রবিবার
বাঁকুড়ার ছাতনায় বিজেপির দলীয় কার্যকারিণী বৈঠকে ওই ৬ নেতাকে সাময়িক সাসপেন্ড করার
কথা ঘোষণা করেন দলের রাজ্য সাধারন সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ওই ৬
নেতাকে কারন দর্শানোর নোটিশও ধরানো হয়েছে।
(আরও পড়ুনঃ বিজেপি হল সাচ্চা পার্টি দাবি জয়ের)
(আরও পড়ুনঃ বিজেপি হল সাচ্চা পার্টি দাবি জয়ের)
বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি পরিবর্তন নিয়ে
দলের একাংশের মধ্যে বেশ কিছুদিন ধরেই ক্ষোভ দানা বাঁধছিল। এছাড়াও বিভিন্ন কারনে
মতানৈক্য হওয়ায় ফাটল দেখা গিয়েছিল দলের জেলা কমিটির ঐক্যেও। বেশ কিছুদিন ধরেই
জেলা কমিটির পদাধিকারী নিলাদ্রী শেখর দানা , দুর্গাদাস
চট্টোপাধ্যায় , নন্দদুলাল দে , রুমেলা
চক্রবর্তী , প্রমোদ কুমার শিট ও জয়ন্ত গায়েন প্রকাশ্যেই
দলের জেলা সভাপতির বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দিতে শুরু করেন । গত ২৪ জুলাই জেলা
কমিটির ৬ বিক্ষুব্ধ বিজেপি নেতা নেত্রী ঐক্যবদ্ধ হয়ে প্রকাশ্যে দলের রাজ্য নেতা
সুভাষ সরকার ও জেলা সভাপতি বিবেকানন্দ
পাত্রের বিরুদ্ধে দুর্নীতি , স্বজন পোষণ ও বিরোধী দলগুলির সঙ্গে
গোপন আঁতাতের অভিযোগে সরব হন।

No comments:
Post a Comment