উত্তর প্রদেশের রাস্তায় চলছে এবার পশ্চিমবঙ্গ। এমনটাই বোঝা গেল রাজ্য বিজেপির সিদ্ধান্তে। আসন্ন পৌরসভা নির্বাচনে কেন্দ্রে কোনো সংখ্যালঘু প্রার্থী দিল না বিজেপি। অভিযোগ, দুটি কেন্দ্রের সংখ্যালঘু প্রার্থীরা তৃণমূলের ভয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। এরপরই পুরসভা নির্বাচনে কোনও সংখ্যালঘু প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
রাজ্য বিজেপি নেতৃত্বের মতে, তোষণের রাজনীতি করে না বিজেপি। এই সিদ্ধান্ত সাধারণ মানুষের কাছে সদর্থক বার্তা দেবে। বিজেপি সূত্রে খবর, পাঁশকুড়ায় দুজন সংখ্যালঘু প্রার্থী দেওয়া হয়েছিল। তবে তাঁরা শাসক শিবিরে গিয়ে ভিড়েছেন। এরপরই কোনও মুসলিম প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেয় বিজেপি।
(আরও পড়ুনঃ মন্দিরের পাশে কসাইখানা!)
তৃণমূল বিরোধী প্রার্থীদের প্রভাবিত করছে, এই অভিযোগ অস্বীকার করেছেন শুভেন্দু অধিকারী। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায়,”এটা সাধারণ মানুষের কাছে সঠিক বার্তা দেবে। কংগ্রেস, তৃণমূল, সিপিএমের মতো বিজেপি তোষণের রাজনীতি করে না। উত্তর প্রদেশে সংখ্যালঘু প্রার্থী না দিয়েও আমরা সাফল্য পেয়েছি।”

No comments:
Post a Comment