বর্ধমানে জয়ের নেতৃত্বে গেরুয়া প্রচার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 12 August 2017

বর্ধমানে জয়ের নেতৃত্বে গেরুয়া প্রচার


নিজস্ব প্রতিনিধি, ১২ আগস্ট: বর্ধমানে পূর্ব পাহাড়হাটিতে বিজেপির জনসভাতে নেতৃত্ব দেন বিজেপি নেতা তথা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। শনিবার বর্ধমানের সভা থেকে উচ্চকন্ঠে বলেন,বিজেপিকে ভারত ছাড়া করতে উঠে পড়ে লেগেছে তৃণমূল কিন্ত বিজেপি তো ভারতমাতার সন্তান, ভারতমাতাকে ছেড়ে কোন দেশে যাবে। তাহলে তো ভারতের অধিকাংশ মানুষের ভারত ছাড়তে হবে, সেটা কি সম্ভব? প্রশ্ন ছুঁড়ে দেন জনগণের কাছে।

জয় বলেন, শাসকদলের অধিকাংশ নেতা নেত্রীদের মাথা খারাপ হয়ে গেছে, তাই তারা দিশা খুঁজে পাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা দেখে জয়ের করুণা হয়। তিনি বলেন, রাষ্ট্রপতি থেকে উপরাষ্ট্রপতি সমস্ত নির্বাচন ঠিক হয়ে গেলে মমতার উদ্দেশ্য এবার বিজেপিকে তাড়ানোর, তাই তিনি সব ছেড়ে মেদিনীপুরে সভা করে বলেন, বিজেপি ভারত ছাড়ো। বিজেপি ভারত ছাড়ো আন্দোলনের কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যা কোনোদিনই সম্ভব হবে না।জয় বলেন, রাজ্যে সমস্ত জায়গায় বৃষ্টি হলেও তাঁর সভাতে কোনো বৃষ্টি হচ্ছে না, ফলে ভগবানও চান বিজেপি গোটা পশ্চিমবঙ্গে আসুক। পাশাপাশি জয় বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে নিয়ে বিদ্রুপ করে বলেন, তৃণমূলের সভা দেখাও যা চিড়িয়াখানাতে জীবজন্তু দেখাও তাই হয়ে গেছে। শাসকদলের কর্মীদের দেখে মনে হয় ব্যাটারি চালিত, আর চলছে না চার্জ ফুরিয়ে এসেছে।

No comments:

Post a Comment

Post Top Ad