পোলবাতে বেহুশ করে ফিল্মি কায়দায় চুরির ঘটনার কিনারা করল পুলিশ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 9 August 2017

পোলবাতে বেহুশ করে ফিল্মি কায়দায় চুরির ঘটনার কিনারা করল পুলিশ

বেহুশ করে ফিল্মি কায়দায় চুরির ঘটনার কিনারা করল পোলবা থানার পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছিল পোলবা থানার সুগন্ধামোড় এলাকায়। ওই বাড়ির মালিকের নাম দিলীপ দাস। বাড়ি পোলবা থানার সুগন্ধ্যামোড় এলাকায়। এদিন ওই বাড়ি থেকে কয়েক ভরি সোনার গহনা চুরি যায় বলে অভিযোগ ওঠে। এই ঘটনাটি সংবাদের শিরনামে উঠে আসে। সংবাদ মাধ্যেমের একটি ব্রেকিং নিউজের জেরে নড়েচড়ে বসেন পোলবা থানার পুলিশ প্রশাসন। এই ঘটনায় পোলবার ওসি সমীর সরকারের নেতৃত্বে পোলবা থানার একটি টিম তদন্তে নামেন। মঙ্গলবার ঘটনার ছানবিন শুরু করতেই রাতের মধ্যেই এই চুরির ঘটনার সাফল্য খুঁজে পায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে সুগন্ধ্যামোড় এলাকার ওই বাড়ির লোকজন পুলিশকে ফোন করে জানায় চুরি যাওয়া গহনাগুলি তাদের ঘড়ের বালিশের নিচ থেকে পাওয়া গিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পোলবা থানার পুলিশ। এই ঘটনায় জিগ্যাসাবাদের পুলিশ দুইজনকে আটক করেছে বলে পুলিশ সূত্রে খবর। 

No comments:

Post a Comment

Post Top Ad