তৃণমূলের নেতাদের গ্রেফতার না করলে থানাকে স্তব্ধ করে দেওয়ার হুমকি বিজেপির - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 22 August 2017

তৃণমূলের নেতাদের গ্রেফতার না করলে থানাকে স্তব্ধ করে দেওয়ার হুমকি বিজেপির


তৃণমূলের নেতাদের গ্রেফতার না করলে থানাকে স্তব্ধ করে দেওয়ার হুমকি বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, দূর্নীতির সঙ্গে পাল্লা দিয়ে বাংলায় তৃণমূল ব্যাপক সন্ত্রাস শুরু করেছে। সেই সন্ত্রাসের শিকার হচ্ছেন বিজেপির নেতা কর্মীরা।আমাদের এক কর্মীর হাত ভেঙেছেন। আমরা চাইলে তৃণমূলের একশো নেতা নেত্রীর হাত ভেঙে দিতে পারি। আমার আই লাভ ইউ ওষুধ ফেল করেছে তৃণমূলের রোগে।  মঙ্গলবার বিকালে জামালপুরে বিক্ষোভ সভা থেকে এই ভাষাতেই তৃণমূল ও পুলিশকে হুঁশিয়ারী দিলেন বিজেপি নেতা জয় ব্যানার্জী। এদিন  বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য নেতা বলেন, দূর্নীতির সঙ্গে পাল্লা দিয়ে বাংলায় তৃণমূল ব্যাপক সন্ত্রাস শুরু করেছে। সেই সন্ত্রাসের শিকার হচ্ছেন বিজেপির নেতা কর্মীরা।এদিন জয় আরও বলেন, সম্প্রতি, পৌরসভার ভোটে প্রমান হয়ে গিয়েছে যে সিপিএম ও কংগ্রেস মুছে গিয়েছে। তৃণমূল ১ নম্বর ও বিজেপি ২ নম্বরে পৌঁছে গিয়েছে।  তৃণমূল নেতা নেত্রীরা বলছেন, ফাষ্ট বয়ের সঙ্গে সেকেন্ড বয়ের অনেক তফাত।এদিন বিজেপির এই অভিনেতা তৃণমূলকে কটাক্ষ করে বলেন, তফাত তো থাকবেই। ১০০ শতাংশ ভোট হলে ৭৫ শতাংশ সন্ত্রাসের ভোট হয়েছে। আর ২৫ শতাংশ মানুষের ভোট হয়েছে। এদিন ফের তৃণমূলকে কটাক্ষ করে জয় বন্দোপাধ্যায় বলেন, সাধারন দোকানদাররা দুধে জল মেশায়। কিন্তু তৃণমূল জলে দুধ মেশাচ্ছে। এ জিনিস বেশি দিন চলবে না।

No comments:

Post a Comment

Post Top Ad