পায়েল দেব, ৬ আগস্টঃ বাংলাদেশে জঙ্গি
নিয়োগে সহায়তা করছে আব্দুল্লাহ।বাংলাদেশ গুলশন হামলা কান্ডের আরও এক মূল অভিযুক্ত।
ওই জঙ্গিকে পশ্চিম উত্তর প্রদেশের মুজাফফরনগর থেকে গ্রেফতার করা হয়েছে।সূত্রের
খবর, আব্দুল্লাহর মতো চিহ্নিত ব্যক্তিটি আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে জড়িত বলে
সন্দেহ করা হয়।যা আল-কায়েদা দ্বারা অনুপ্রাণিত একটি বাংলাদেশ ভিত্তিক চরমপন্থী
দল।আন্টি-সন্ত্রাস দফতরের সূত্র জানায়, আবদুল্লাহ ২০১১ সাল থেকে উত্তর প্রদেশে
বসবাস করছেন। প্রাথমিকভাবে তিনি দেববান্দে বসবাস করত।জুলাই মাসে তিনি মুজফ্ফরনগরের
কাতসারা এলাকায় চলে আসে। আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার
অভিযোগ রয়েছে। সন্ত্রাস বিরোধী আধিকারিকরা জানান, ওই জঙ্গি জাল পরিচয়পত্র দেন এবং
ভারতে বাংলাদেশী সন্ত্রাসীদের(জঙ্গিদের) জন্য নিরাপদ জায়গা সাজানো ছিল।জঙ্গির কাছ
থেকে জাল আধার, পাসপোর্ট এবং ১৩ টি
জাল পরিচয় পত্র উদ্ধার করা হয়েছে।
এই মামলায় জড়িত আরও
তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।গত চার বছরে বাংলাদেশে জঙ্গি হামলার সংখ্যা ক্রমশ বাড়ছে।গত
বছরের জুলাই মাসে বাংলাদেশের রাজধানী ঢাকায় গুলশন নামে উচ্চমানের একটি ক্যাফেতে ওই
অভিযুক্ত জঙ্গিরাই হামলা চালিয়েছিল বলে জানা যায়।জামায়াত-উল-মুজাহিদিনের সঙ্গে
জড়িত পাঁচটি জঙ্গি হামলার ঘটনায় ২৯ জনকে হত্যা করা হয়েছে বলে বাংলাদেশ সরকার
জানিয়েছে।আনসারুল্লাহ বাংলা টিমের ধর্মনিরপেক্ষ লেখক এবং ব্লগারদের উপর ধারাবাহিক
আক্রমণের অভিযোগও আনা হয়েছে। ২০১৫ সালে ওই গ্রুপটি আন্তর্জাতিক ব্লগার এবং
অ্যাক্টিভিস্টদের একটি হিট তালিকা প্রকাশ করেছে। যাদের নাম ছিল ইউনাইটেড নাগরিক
এবং দুইজন মার্কিন যুক্তরাষ্ট্রের।

No comments:
Post a Comment