উপরাষ্ট্রপতির জয় আসলে দেশের কৃষকের জয় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 6 August 2017

উপরাষ্ট্রপতির জয় আসলে দেশের কৃষকের জয়


দেশে রাজনৈতিক মাঠে চলছে একের পর এক নতুন চমক।এক সময়ে চা বিক্রেতা হলেন আজকের দিনে সুদক্ষ,বুদ্ধিমান,শ্রেষ্ঠ রাজনীতিবিদ; যার সমকক্ষে কোনো দলেরই নেতা দাঁড়াতে পারে না।আবার রাষ্ট্রপতি হলেন দলিত পরিবারের সদস্য।ফের দেশের ১৩ তম উপরাষ্ট্রপতি হলেন কৃষক পরিবারের সন্তান।প্রসঙ্গত মোদি প্রধানমন্ত্রীর পদে আসার পর দেশের বঙ্গসন্তানদেরই তাঁর যোগ্য জায়গা দেখিয়ে দিচ্ছেন। দেশের ১৩ তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিজেপির এই কুশলী নেতা হলেন বেঙ্কাইয়া নাইডু। বিরোধী প্রার্থী ছিলেন গোপালকৃষ্ণ গান্ধী।তবে ভোটে জয়ী বেঙ্কাইয়া।তবে যে দলেরই সদস্য হোন না কেন, রাজনীতির ভদ্রলোক বলতে যা বোঝায়, বেঙ্কাইয়া অনেকটা তাই-ই। এমনটাই মনে করেন রাজনৈতিক পরিমণ্ডলের মানুষরা। ফলত উপরাষ্ট্রপতি হওয়া তাঁর একরকম বাঁধাই ছিল। আর তাঁর নির্বাচনে একটি বৃত্ত যেন পূর্ণ হল। যেখানে দেশের তিন শীর্ষ পদেই আছেন এমন তিনজন, যাঁদের হাতে শাসনভার এসেছে নিজস্ব অর্জনে। কোনও উত্তরাধিকার সূত্রে এসব তাঁদের হাতে আসেনি। এ দিকেই ইঙ্গিত করেছেন বিজেপির সভাপতি অমিত শাহ। একের পর এক টুইটে তিনি জানিয়েছেন, একজন কৃষক পরিবারের সদস্য হিসেবে বেঙ্কাইয়ার জয় আসলে দেশের সেই সমস্ত কৃষকদের জয়, যাঁরা দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রেখেছেন।


অন্যদিকে বেঙ্কাইয়ার জয়ের অন্য একটি কারণও জানিয়েছেন তাঁর কন্যা। তাঁর মতে, তাঁর বাবার সহজ-সরল মিশুকে স্বভাবই এই জয়ের কারণ। কেননা তাঁর বাবা রাজনীতি করেন আদর্শের ভিত্তিতে। সেখানে কোনও ব্যক্তিগত স্বার্থ ও শত্রুতার জায়গা নেই। এই আদর্শই রবিবার তাঁকে উপরাষ্ট্রপতি পদে বসিয়েছে বলেই মনে করেন তাঁর কন্যা।

No comments:

Post a Comment

Post Top Ad