বুধবার সূচনা হতে চলেছে তৃণমূলের ভারত ছাড় আন্দোলনের কর্মসূচি। যা ২১
শে জুলাই এর মঞ্চে ঘোষনা করেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা
ব্যানার্জি। আর এই কর্মসূচির সূচনা হবে মেদিনীপুর শহরে। সেই মতো আজই পশ্চিম
মেদিনীপুর জেলাতে আসছেন তৃণমূল সুপ্রিমো। দলীয় সুত্রে খবর বিকেলে মেদিনীপুরে এসে
পৌছবেন তৃণমূল নেত্রী। রাতে মেদিনীপুর সার্কিট হাউসে থেকে বুধবার ১১ টায় মেদিনীপুর
কলেজ মাঠে ওই দলীয় কর্মসূচিতে যোগ দেবেন। সেই মতো একদিকে যেমন প্রস্তুতি তুঙ্গে
কলেজ মাঠের, ঠিক তেমনই গোটা শহর সেজে উঠেছে নেত্রীকে স্বাগত জানাতে।
শহরের প্রতিটি রাস্তা মুড়ে ফেলা হচ্ছে দলীয় পতাকায়। সরকারী কর্মসূচিতে বছরে একাধিকবার
জেলাতে এসেছেন মুখ্যমন্ত্রী।যদিও দলীয় কর্মসূচিতে দীর্ঘদিন বাদে হাজির হচ্ছেন
তিনি। তাও আবার ঘোষিত এক আন্দোলনের সুচনায়। তাই রীতিমতো উজ্জীবিত দলীয় নেতা
কর্মীরা।
Post Top Ad
Tuesday, 8 August 2017
তৃণমূলের ভারত ছাড় আন্দোলনের কর্মসূচি!
Tags
# Latest News
# Politics
# West Bengal
About NV
West Bengal
Labels:
Latest News,
Politics,
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment