কলকাতা পুরসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানস সেনের বাড়িতে বুধবার মধ্যাহ্নভোজন সারেন বিজেপি সভাপতি অমিত শাহ।৪৬/এইচ/আর লক গেট রোডের বাসিন্দা মানসবাবু পেশায় কলকাতার এক নামী শপিং মলের সাধারণ কর্মী। টালা ব্রিজের কাছে কাশীপুর নিউ ফ্লাইওভারের নীচে একচালা টালির বাড়ি তাঁর। ছোটবেলা থেকে দারিদ্র নিত্যসঙ্গী। মানসবাবুর বাড়িতে রয়েছেন মা মনিকা সেন ও মাসি বাণী খাঁ। অমিত শাহের দুপুরের মেনুতে ছিল ছয় রকমের ভাজা । এছাড়াও ছিল মুগের ডাল, সবজি, টক দই।জানা গিয়েছে বিজেপির এই সাধারণ কর্মী বুধবার শপিং মল থেকে ছুটি নিয়েছেন, অমিত শাহের হাতে উপহার হিসাবে কিছু সামগ্রী তুলে দিয়েছেন ওই যুব বিজেপি নেতা।

No comments:
Post a Comment