ফের তৃণমুলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটল বাঁকুড়ার জয়পুরে । গতকাল রাতে ব্লক সভাপতি স্বপন কোলে গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ হয় স্থানীয় তুহিন দে গোষ্ঠীর । এই সংঘর্ষের ঘটনায় জখম হয়েছেন দুই তৃণমূল নেতা । গতকাল রাতে গেলিয়া অঞ্চল তৃনমুল সভাপতি তুহিন দে ও তাঁর এক অনুগামী জয়পুর ব্লকের চাতরা মোড়ে একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় আচমকাই তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ । রাস্তায় ফেলে দুজনকে বেধড়ক মারধর করা হয় । পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান । এই ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছে দলেরই ব্লক সভাপতি স্বপন কোলে গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে । যদিও স্বপন কোলে গোষ্ঠী তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বিকার করেছে ।

No comments:
Post a Comment