মহরমের দিনও বিসর্জন চলবে , মুখ্যমন্ত্রীকে আদালত - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 September 2017

মহরমের দিনও বিসর্জন চলবে , মুখ্যমন্ত্রীকে আদালত





বিসর্জন নিয়ে রাজ্য সরকারের নির্দেশিকা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। দশমীর পর থেকে প্রতিদিন রাত বারোটা পর্যন্ত বিসর্জন চলবে বলে জানানো হয়েছে। মহরমের দিনও বিসর্জন চলবে বলে জানিয়েছে আদালত। আইন শৃঙ্খলা রক্ষায় রাজ্যের পুলিস প্রশাসনকে সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের ডিজিও পুলিস কমিশনারকে নির্দেশ দিয়েছেন কার্যনির্বাহী প্রধান বিচারপতি।
তাজিয়া বেরোনো ও বিসর্জনের পথ দুটো আলাদা করে দিতে বলা হয়েছে। মহরমের কথা মাথায় রেখে রাজ্য সরকার পয়লা অক্টোবর বিসর্জনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার। সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেই রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছিল বলে জানান হয়। কিন্তু এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন আইনজীবী।
সেই মামলার রায় দিতে গিয়েই বৃহস্পতিবার কার্যনির্বাহী প্রধান বিচারপতি রাকেশ তিওয়ারি বলেন, মহরমে বিসর্জনে নিষেধাঞ্জা জারির পিছনে যুক্তিযুক্ত কারণ দেখাতে হবে। শুধু মাত্র গণ্ডগোল হবে ভেবে নিয়ে নির্দেষ দেওয়া যাবে না। মানুষের বিশ্বাসে হস্তক্ষেপ করা যাবে না। সকলের বিশ্বাসকে সম্মান জানাতে হবে। সমান অধিকার দিতে হবে। বুধবারে এক সভায় করা মুখ্যমন্ত্রীর বক্তব্যের কথা উল্লেখ করে বিচারপতি বলেন, রাজ্যের প্রধান হয়ে সিদ্ধান্ত নিন, পুলিস প্রধান হয়ে নয়। সকলেরই নিজের ধর্মাচরণ করার অধিকার রয়েছে। রাজ্য কখনও তার উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে পারে না। দুই ধর্ম একসঙ্গে থাকতে পারবে না এমন কোনও তথ্যের পাকাপাকি প্রমাণ না থাকে ততক্ষণ এরকম কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে এদিন মন্তব্য করেন কার্যনির্বায়ী প্রধান বিচারপতি। শান্তি বজায় রাখতে গেলে ভেদাভেদ করা চলবে না। বলে জানিয়েছেন তিনি। 

No comments:

Post a Comment

Post Top Ad