তৃণমূলে থাকছি না, কবুল মুকুল রায়ের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 September 2017

তৃণমূলে থাকছি না, কবুল মুকুল রায়ের




ছেলেকে রেখে তৃণমূল ছাড়ছেন এক সময়কার দাপুটে সংগঠক মুকুল রায়। নিজের মুখে তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা স্বীকার করেছেন পশ্চিমবঙ্গের রাজনীতির চাণক্য মুকুল রায়। খবর দৈনিক যুগশঙ্খের। 




তৃণমূল ছাড়লেও কোথায় যাবেন মুকুল রায়? আরএসএস এর প্রবল আপত্তি উপেক্ষা করে বিজেপি মুকুলকে নিতে পারবে না। মুকুল রায়কে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা প্রমাণ করে তবেই বিজেপি শিবিরে আসতে পারবেন মুকুল। মুকুল রায় দৈনিক যুগশঙ্খ পত্রিকার প্রতিবেদককে জানিয়েছেন," আমার পক্ষে তৃণমূলে থাকা সম্ভব নয়। আর যাই করিনা কেন তৃণমূলে থাকছি না। "

আরএসএস সূত্রের দাবি এই নেতাদের বিশ্বাস যোগ্যতা নিয়ে মানুষের মনে প্রশ্ন থেকেই যায়। আর কংগ্রেস ও বাম শিবিরে যাওয়া আত্মহত্যার সামিল। নতুন দল করে সংগঠন সাজিয়ে নির্বাচনে জেতার স্বপ্ন দেখছেন মুকুল অনুগামীরা। অনেকেই আপ ও কেজরীর সাথে মুকুলের সাংগঠনিক তুলনা করছেন। 

No comments:

Post a Comment

Post Top Ad