দেবকুমার দে,হাবড়াঃ এক অদ্ভূত ঘটনার সাক্ষী রইল হাবড়া হাসপাতাল । বুধবার দুপুর দুটো নাগাদ হঠাৎ মহিলা ওয়ার্ডের বাথরুমের ডাস্টবিনের ভেতর একটি মৃত সদ্যোজাত মৃত শিশুর দেহ দেখতে পায়। তার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পরে হাসপাতাল জুড়ে। সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন হাসপাতাল সুপার। দেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
প্রশ্ন শিশুটির দেহটি ওখানে আসল কি করে। হাসপাতাল সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুজন মহিলা একটি ছোট বাচ্চাকে কোলে নিয়ে জরুরি বিভাগে নাম লিখিয়ে ভর্তি হবার জন্য মহিলা ওয়ার্ডে যাচ্ছে । ওয়ার্ডে গিয়ে হাতে ভর্তির কাগজ রেখে দেয় এবং ছোট বাচ্চাটিকে আর একজনের কোলে দিয়ে মহিলাটি পেটে হাত দিয়ে বাথরূমের দিকে হেটে যাচ্ছে। এবং দশ মিনিট বাদে ফিরে আসলো সাধারন ভাবে। বোঝা জাচ্ছে ওই মহিলার প্রসবযন্ত্রণা উঠেছিল কিন্তুু কেন ওই মহিলা শিশুটি ফেলে গেল প্রশ্ন উঠছে এখন। এই বিষয়ে হাসপাতাল সুপার যানিয়েছেন মহিলাকে চিহ্নিত করন করা হয়েছে এবং প্রশাসনকে জানানো হয়েছে। প্রসাসন যা ব্যবস্থা নেবে। এই ঘটনা একটি অপরাধ মূলক ঘটনা তিনি স্বীকার করে নেন।
No comments:
Post a Comment