বাগদায় মংস্যজীবীদের কাছ থেকে টাকা জালিয়াতি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 September 2017

বাগদায় মংস্যজীবীদের কাছ থেকে টাকা জালিয়াতি


নিজস্ব প্রতিনিধি,বাগদাঃ  গীতাঞ্জলি প্রকল্পের ঘরের টাকা পাইয়ে দিয়ে ৬৮ জন মংস্যজীবীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ মৎস্যজীবি সমিতির সম্পাদকের বিরুদ্ধে। ।
ঘটনাটি বাগদা বিধানসভার  কোলা মৎস্যজীবি সমিতির ঘটনা। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিলো যে মংস্যজীবি দের গীতাঞ্জলি প্রকল্পের আওতায় তারা যানি ঘরের টাকা পায়।  সেই মতো কোলা মৎস্যজীবির ৬৮ জনের নাম পাঠানো হলে তাদের প্রথম ধাপের টাকা আসলে সমিতির সম্পাদক গোবিন্দ বিশ্বাস কারো কাছ থেকে ১৫ হাজার কারো কাছ থেকে ১০ হাজার টাকা করে নেয় ঘর পাইয়ে দেবার নামে।  এই টাকা নেওয়ার প্রতিবাদ করলে গৌতম বিশ্বাস পাঁচজন কে সমিতি থেকে সদস্য পদ সাসপেন্ড করে বলে অভিযোগ। টাকা নেবার ঘটনা সামনে রেখে বুধবার মৎস্য সমিতির গেটের সামনে বিক্ষোভ দেখায় মৎস্য জীবিরা।  বৃহস্পতিবার টাকা তছরুপের অভিযোগে বাগদা থানায় গৌতম বিশ্বাসের নামে দশজন লিখিত অভিযোগ দায়ের করে। এই ঘটনায় মৎস্যজীবি দের ভেতর চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে বাগদা থানা।

No comments:

Post a Comment

Post Top Ad