নাবালিকাকে গণধর্ষণ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 September 2017

নাবালিকাকে গণধর্ষণ


নাবালিকাকে গণ ধর্ষণের অভিযোগ বারাসাতে  । একটানা যৌন নির্যাতনের  শিকার ১৪ বছর বয়সী  নাবালিকা।অভিযোগ দীর্ঘ দিন ধরেই যৌন হেনস্থা হয়ে চলা  এই নাবালিকার ওপরে সোমবার রাতেও চড়াও  হয় দুষ্কৃতকারীরা ।  গণ ধর্ষণের সময়  স্থানীয়দের চেষ্টায়  হাতে নাতে ধরা পড়ে জনৈক অভিযুক্ত  । বিষয়টিও  প্রকাশ পায় । কাল রাতেই বারাসাত থানায় গণধর্ষণের সুনির্দিষ্ট অভিযোগ দায়ের হয় । বারাসাতের ময়না চেকপোস্ট এলাকার ঘটনায় অভিযুক্ত চারজন  যার মধ্যে ইতিমধ্যেই তিনজন ধরা পড়েছে  ।উত্তর চব্বিশ পরগনা জেলা  পুলিশ সুপারের কার্যালয় থেকে ঢিল ছোড়া দুরুত্বের ঘটনা। বাবা পেশায় ময়না এলাকার একটি বাড়ির কেয়ার টেকারের কাজ করে। সেই বাড়িতেই  ঘরে থাকত নির্যাতিতা নাবালিকা ও তার বাবা। নির্যাতিতা মা মারা গেছেন বছর খানেক আগে।সোমবার রাত বারোটা  টার নাগাদ  প্রতিবেশীরা একটি মেয়ের চিৎকার শুনতে পায়। প্রতিবেশীরা ছুটে এসে হাতেনাতে  ধরে ফেলে বাবু দাস (৬০) কে। এর পরে নির্যাতিতার বয়ান শুনে ও ধৃত কে জেরা করে গ্রেফতার করাহয় আর দুই জনকে।  অভিযুক্তরা হলেন শ্যামল সাহা, সঞ্জীব দাসকে গ্রেফতার করে পুলিশ। পলাতক মিলন দাস। ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে মঙ্গলবার  বারাসাত আদালতে তোলা হয়েছে । 

No comments:

Post a Comment

Post Top Ad