স্ত্রীকে হাসুয়া দিয়ে কোপালো গুণধর স্বামী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 September 2017

স্ত্রীকে হাসুয়া দিয়ে কোপালো গুণধর স্বামী


মালদা : মদ খাওয়ার টাকা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া।সেই ঝগড়ার পরিণতি ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে  কুপিয়ে খুনের চেষ্টার স্বামীর।ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার কাজিগ্রাম এলাকায়।গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।

পরিবার সূত্রে জানাগেছে, আহত গৃহবধূর নাম রুমা রজক।গত প্রায় সাত বছর আগে মালদা থানা এলাকার বাসিন্দা রুমা রজকের বিয়ে হয় কাজিগ্রামের দুয়ারবাসিনী গ্রামের বাসিন্দা পিন্টু রজকের সাথে। পিন্টু পেশায় দিনমজুর।বিয়ের কয়েক বছর পর থেকে বিভিন্ন কারণে প্রতিনিয়ত স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লেগেই থাকতো পরে পরিবার সূত্রে খবর।স্ত্রীকে বারংবার মারধর করে বাপের বাড়ি পাঠিয়ে দিলো স্বামী পিন্টু ।তবে সেই অত্যাচার চরমে ওঠে সোমবার।অভিযোগ, এদিন রাতে মদ খাওয়ার জন্য স্ত্রী রুমার কাছে টাকা চায় স্বামী পিন্টু।কিন্তু,সেই টাকা দিতে অস্বীকার করে স্ত্রী।এরপর স্বামী-স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। সেই সময় ঘরে থাকা হাসুয়া দিয়ে স্ত্রীর মাথায় কোপ মারে স্বামী পিন্টু বলে অভিযোগ।ঘটনার চিৎকার চেচামেচি শুনে গ্রামবাসীরা আসতেই অভিযুক্ত স্বামী পালিয়ে যায়।স্থানীয়দের সহায়তায় আহত স্ত্রীকে উদ্ধার করে রাতেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।স্ত্রী রুমা রজকের মাথায় গুরুত্বর আঘাত রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।অভিযুক্ত স্বামী পিন্টু রজকের বিরুদ্ধে ইংরেজবাজার থানার অভিযোগ দায়ের করেছে পরিবার।ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad