দূর্গা মন্ডপে হামলার অভিযোগে গ্রেফতার তৃণমূলের কাউন্সিলরের স্বামী সহ আট
প্রতিমার অস্ত্র ভাঙচুর ও চুল ছিড়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার তৃণমূলের কাউন্সিলরের স্বামী সহ গ্রেফতার আট। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙায়। এই ঘটনাকে কেন্দ্র করে তৃনমূলের গোষ্ঠী কোন্দল ফের একবার প্রকাশ্যে এলো । গ্রেফতার গোবরডাঙা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃনমূলের প্রাক্তন সভাপতি আশিষ ব্যানার্জী সহ মোট ৮ জন ।গ্রেফতার করলো গোবরডাঙা ফাঁড়ির পুলিশ ।গতকাল রাতে গোবরডাঙার ৮ নম্বর ওয়ার্ডের কুন্ডুপুকুর সর্বজনীন দুর্গাউৎসব কমিটির পুজা মন্ডপে হামলা ও হামলায় মদতের অভিযোগে গ্রেফতার বলে পুলিশ সূত্রে খবর । এই ঘটনায় কাউন্সিলর ঝুমা ব্যানার্জী করের বিরুদ্ধে কাউন্সিলার পদ বরখাস্ত করার জন্য আবেদন করছে গোবরডাঙা তৃনমূল নেতৃত্ব ।
তার স্বামী এই ঘটনায় যুক্ত নয় বলে দাবী ঝুমা ব্যানার্জীর ।

No comments:
Post a Comment