ইছামতীতে বিসর্জন নিয়ে ইন্দো-বাংলা বৈঠক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 September 2017

ইছামতীতে বিসর্জন নিয়ে ইন্দো-বাংলা বৈঠক




ভারত -বাংলাদেশ সীমান্তের ইছামতী নদীতে বিসর্জন মানেই দুই বাংলার মিলন। যার জন্যে টাকী ইছামতীর ঘাটে প্রতিমা নিরঞ্জনকে  মিলন মেলা বলা হয়ে থাকে। কিন্তু বেশ কয়েক বছর আগেই অনুপ্রবেশ রুখতে প্রশাসনকে বন্ধ করতে হয় মিলন মেলা । কিছুদিন আগেই সাম্প্রদায়িক অশান্তির ঘটনায় গোয়েন্দাদের হাতে এসেছে ওপার বাংলা থেকে ইছামতী পেরিয়ে অনুপ্রবেশকারীদের এপারে আসার তথ্য ।এবছরে সেই অনুপ্রবেশকারীদের রুখতে প্রশাসন আরও তৎপর ।
                           এদিন ইছামতীতে প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে বৈঠক হয় দুই বাংলার প্রশাসনিক কর্তাদের  । যে বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সীমান্ত রক্ষী বাহিনীর কম্যান্ড মিনা সাহেব, টাকী পৌরসভার পৌরপ্রধান সোমনাথ মুখার্জী, হাসনাবাদের বিডিও অরিন্দম মুখার্জি, হাসনাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবদুলাল মন্ডল এবং বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত সুরক্ষা বাহিনীর কম্যান্ড , স্থানীয় পৌরসভার পৌরপ্রধান সহ বেশ কয়েকজন । বিসর্জনের দিন শনিবার বিকাল তিনটে থেকে ছটা পর্যন্ত চলবে প্রতিমা নিরঞ্জন । বৈঠকে স্থির করা হয় মাঝ নদীতে চলবে দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর টহলদারি । এপারের মানুষ ঠাকুর নিয়ে মাঝ নদী অতিক্রম করতে পারবে না, ওপারের মানুষও ঠাকুর নিয়ে মাঝনদী অতিক্রম করে এপারে আসতে পারবে না ।

No comments:

Post a Comment

Post Top Ad