ঠাকুমাকে খুন করে পলাতক নাতবৌ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 September 2017

ঠাকুমাকে খুন করে পলাতক নাতবৌ



শ্বশুরবাড়িরর বৃদ্ধা ঠাকুমাকে খুন করে নিজের দুই শিশু সন্তানকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল নাত বৌয়ের বিরুদ্ধে।  গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁ কুড়ার কোতুলপুর থানার মুড়া গ্রামে। মৃতার নাম সরস্বতী কোলে।   স্থানীয় সুত্রে জানা গেছে মুড়া গ্রামে নিজের ছেলে,  নাতি,  নাতবৌ ও তাদের দুই শিশু সন্তানের সাথে থাকতেন বৃদ্ধা সরস্বতী কোলে।  ছেলে ও নাতি কাজের সুত্রে সারাদিন বাইরে থাকেন।  গতকাল রাতে কাজ থেকে বাড়িতে ফিরে তারা দেখেন বাড়িতে কেউ নেই।  সন্দেহ হওয়ায় ঘরের দরজায় বাইরে থেকে দেওয়া তালা ভেঙে ভেতরে ঢুকে দেখেন বৃদ্ধা মৃত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছেন।  এর পর দীর্ঘক্ষন ধরে খোজাখুজির পরও নাতবৌ রিমা কোলের সন্ধান না মেলায় এলাকার মানুষের সন্দেহ গিয়ে পড়ে রিমা কোলের উপর।  মৃতার পরিবারের দাবি নাতবৌ রিমা ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে তাকে খুন করে।  পরে ধরা পড়ার ভয়ে নিজের দুই শিশু সন্তানকে নিয়ে চম্পট দেয়।  এদিকে খবর পেয়ে গতকাল রাতেই কোতুলপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে।  খুনের মোটিভ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad