নিজস্ব প্রতিনিধি,৬
সেপ্টেম্বরঃ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে যেভাবে বিভাজন
ও তোষণনীতি শুরু করেছে তাতে মুসলমান ধর্মগুরু ত্বহা সিদ্দিকিও ক্ষীপ্ত,দাবি বিজেপি
নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের।বুধবার খড়দাতে বিজেপির এক সভায় জয় বলেন,কয়েকদিন আগে তিনি
বিজেপির নির্দেশে ত্বহা সিদ্দিকির বাড়ি গিয়েছিলেন,সেখানে গিয়ে ত্বহা সিদ্দিকি নিজে
বলেছিলেন,পশ্চিমবঙ্গে যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছে তার সব দায় বিজেপির
ঘাড়ে ফেলছে শাসকদল।অথচ এর পিছনে মূল দায়ী তৃণমূল কংগ্রেস।
(আরও পড়ুনঃ বিজেপি অবিজেপি শাসিত রাজ্যের সব ঘটনার জন্য যে ভাবে দায়ি হচ্ছেন প্রধানমন্ত্রী)
ত্বহা মজা করে বলেন,সব পাখি মাছ খায়,দোষ পড়ে মাছরাঙ্গার।সেইরকমই ব্যাপার তৃণমূলের।জয় বলেন,দুইদিন আগে রায়গঞ্জে যে দাঙ্গা হল তাতে প্রচুর মানুষ আহত ও নিহত হয়েছেন।কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো হুশ নেই তিনি বেহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছেন।তিনি দাঙ্গা থামাতে পারছেন না অথচ মহরম পালন করে যাচ্ছেন।আর অন্যদিকে হিন্দু ভাইরা মৃত্যুর কবলে পড়ে যাচ্ছে।পাশাপাশি মোদীজির কথা উঠিয়ে তিনি বলেন,মোদীজি দেশে ১৮টি রাজ্য রাজত্ব করে চলেছে।ওনার আসল উদ্দেশ্য চেয়ার বা রাজ্য দখল করা নয়;ওনার আসল উদ্দেশ্য অন্তোদয় মানুষদের দেশে সামনের সারিতে নিয়ে আসা।তিনি গ্রামের ঘরে ঘরে পাকা শৌচালয়ের ব্যবস্থা করে দিয়েছেন মা-বোনেদের লজ্জা নিবারণ করার জন্য।এদিন সভাতে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোরচা সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি কর্মীরা।
Read in English...

No comments:
Post a Comment