গো-রক্ষার নামে তাণ্ডব বরদাস্ত করা হবে না:সুপ্রিম কোর্ট - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 7 September 2017

গো-রক্ষার নামে তাণ্ডব বরদাস্ত করা হবে না:সুপ্রিম কোর্ট






গো-রক্ষকদের সহিংসতা ঠেকাতে দেশের প্রত্যেক জেলায় পুলিশের ডিএসপি পদমর্যাদার এক কর্মকর্তাকে নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই কর্মকর্তার দায়িত্ব হবে গো-রক্ষার নামে চলা সংগঠনের ওপর নজরদারি করা ও তাদের দুর্বৃত্তপনার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া।  
দেশের বিভিন্নস্থানে গো-রক্ষার নামে যে সহিংসতা চলছে, আজ (বুধবার) সে সম্পর্কে সুপ্রিম কোর্ট কঠোর মনোভাব ব্যক্ত করে রাজ্যগুলোকে ওই নির্দেশ দিয়েছে।  
সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় ও রাজ্য সরকার উভয়কেই গো-রক্ষার নামে যারা আইন হাতে তুলে নিচ্ছে তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট এ ব্যাপারে কঠোর মনোভাব ব্যক্ত করে এক সপ্তাহের মধ্যে রাজ্যের মুখ্যসচিবদের এ সম্পর্কিত পদক্ষেপের বিস্তারিত তথ্য দাখিল করতে বলেছে।
গো-রক্ষকদের তাণ্ডব
এ সম্পর্কিত এক মামলায় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্বকারী অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা তার সাফাইতে বলেন, ‘এ ধরণের লোকের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য প্রয়োজনীয় আইন রয়েছে।’
তুষার মেহতার জবাবে প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, ‘আমরা জানি আইন আছে। কিন্তু কী পদক্ষেপ নেয়া হয়েছে?’ তিনি বলেন, সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারে যাতে গো-রক্ষার নামে সহিংসতা বৃদ্ধি পায় না।   
গত বছর সমাজকর্মী তহসীন পুনাওয়ালা গো-রক্ষার নামে সহিংসতার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এক আবেদন করেছিলেন। গো-রক্ষার নামে দলিত ও সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে বলে তিনি বলেন।

No comments:

Post a Comment

Post Top Ad