নিজস্ব প্রতিনিধি,১৪ই সেপ্টেম্বরঃ দুর্নীতিতে তৃণমূল বিজেপিকে ১২ গোলে হারিয়েছে।এরপরে
জন সাধারণ বলবে তৃণমূল ঘেউ ঘেউ,মমতা বন্দ্যোপাধ্যায় ঘেউ ঘেউ।বৃহস্পতিবার সিএসএসি অফিসের
সামনে দাঁড়িয়ে এমনভাবেই মুখ্যমন্ত্রীকে বিঁধলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।সঙ্গে
ছিলেন জয়প্রকাশ মজুমদার সহ অন্যান্যরা।এদিন লোডশেডিং প্রসঙ্গে জয় বলেন,এখন যে লোডশেডিং
কম হয় তার আসল কারণ বিজেপি,তৃণমূল নয়।কিন্তু তৃণমূল তা নিজের নাম ভাঙ্গিয়ে চালাচ্ছে।লোডশেডিং
কম হওয়ার মূল কারণ কি তা জানতে হবে আমাদের।
এছাড়াও জয় তৃণমূলকে একহাত নিয়ে বলেন,গরীব
গরীব থেকে গরীবতম হচ্ছে আর ওরা(তৃণমূল)জমি জবর দখল করে চলেছে।পাশাপাশি প্রোমোটিং।
এছাড়াও
তৃণমূলের আসল লোক কে তা চিনতে হলে এবার মানুষ চেনার যন্ত্র লাগবে।তা নয়ত এমএলএ কে হপ্তা
দেওয়া সত্ত্বেও ব্যবসায়ীদের দোকানে লোক এসে আলাদা করে দাবী করে তারা নাকি দিদির লোক!ফলে
তাদেরকেও হপ্তা দিতে হবে।নইলে ব্যবসায় ছাড়তে হবে। রাজ্যে বিদ্যুতের দামবৃদ্ধি ইস্যুতেও তৃণমূলকে আক্রমণ করেন জয়। বলেন, “একক
মালিকানায় পরিণত হয়েছে আজকের কলকাতার বিদ্যুৎ। টিটাগড় বন্ধ হয়ে গেছে।
মেটিয়াবুরুজ বন্ধ হয়ে গেছে। বজবজ ধিক ধিক করে চলছে। এবং যা বিদ্যুৎ কলকাতায়
আসছে তা হলদিয়া থেকে আসছে। হলদিয়া থেকে মাত্র ৭০ পয়সায় বিদ্যুৎ আসছে। সিইএসসি-কে ওখানে একটা দামে দেওয়া হচ্ছে। আর আমরা ৭ টাকা মূল্যে পাচ্ছি। এটা
তৃণমূল সরকারের নবতম দুর্নীতি। আজ লোকে বলবে লোডশেডিং কমেছে। কিন্তু, কেন
কমেছে ? বামফ্রন্ট আমলে সমস্ত ইন্ডাস্ট্রির লাল ফিতে পড়ে গিয়েছিল। আর
তৃণমূলের ৬ বছর সময়কালে সব ইন্ডাস্ট্রি কবরে চলে গেছে।”
No comments:
Post a Comment