দেবকুমার দে,,,হাবড়া: উত্তর চব্বিশ পরগনার হাবড়ার কুমরো এলাকায় বিজেপির তপশালি মোর্চার এক সভায় রাজ্য সভাপতি তৃনমূল সহো মুখ্যমন্ত্রী কে এক হাত নিলেন। তিনি বলেন কবে দূর্গা ঠাকুর বিসর্জন হবে আজকাল তিনি ঠিক করে দেবেন। এর পরে বলবেন বিজেপির পদ্মফুল তাই পদ্ম দিয়ে দূর্গা পূজা করা যাবেনা।
এছাড়া পাহাড় নিয়ে বলেন যে বিনয় তামাংকে কলকাতায় নিয়ে এসে কোটি কোটি টাকা ও গাড়ি দিয়ে বিমল গুরুং এর বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন। কারন তিনি আর পারলেন পাহাড়কে ঠান্ডা করতে। যখনি পাহাড় বাসি ঠান্ডা হয়ে যায় তখনি পুলিশ দিয়ে তাদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। বসিরহাট রায়গঞ্জের ঝামেলা ঠেকাতে পারেনা তিনি আবার পাহাড় ঠান্ডা করার কথা ভাবছেন।
এছাড়া রাজ্যের সংবাদ মাধ্যমকে বলতে ছাড়েননি তিনি বলেন যে পাহাড়ে দশজন মানুষ নিয়ে বিনয় তামাং মিছিল করছে সেটা আবার এই রাজ্যের মিডিয়া লাইভ দেখাচ্ছে।
No comments:
Post a Comment