শরতের শুরুতেই এবার উমা আসছেন ঘরে। যাই - যাই করেও থেকে যাওয়া বৃষ্টি আর আর মাঝে মধ্যে মেঘ সরিয়ে ওঠা রোদের লুকোচুরির মাঝেই দেবী এবার বন্দনার প্রস্তুতি। আগমনীর সুর বেজে উঠেছে মনের কোনে। দেবীপক্ষের সূচনায় প্রথা মেনে পূর্ব পুরুষকে স্মরণ রাজ্যের প্রতিটি কোণায়।
আজ মহালয়া। পিতৃপক্ষের শেষে শুরু হল দেবী পক্ষের।পিতৃ পক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা।মঙ্গলবার সকালে মহালয়া উপলক্ষে ঘাটে ঘাটে তর্পনের জন্য মানুষের ভিড়। সকাল থেকে বিভিন্ন ঘাট সহ বাবুঘাতে ও তর্পনের জন্য মানুষের ঢল নামে।পূর্ব পুরুষদের আত্মার শান্তি কামনা করে পিতৃ তর্পন বলে জানান তারা।
ভোরের আলো ফুটতেই পশ্চিমবঙ্গের প্রতিটি নদীতে পিতৃ তর্পণের ভিড় জমে। কলকাতার গঙ্গা নদীর বাবু ঘাট, তোর্ষা নদী, হুগলী নদীর ত্রিবেণীসঙ্গম ও বর্ধমানে সদরঘাটে দামোদরে উপচে পড়ছে ভিড়। নদীতে নেমে নিয়ম মেনে, নিষ্ঠা ভরে মন্ত্রপাঠ করা হয়। তর্পণ করতে দূরদরান্ত থেকে মানুষ এসে পৌছেছেন নদিয়ার নবদ্বীপ ঘাটে। বাঁকুড়াতে গন্ধেশ্বরী আর দারকেশ্বরের ঘাটে ঘাটে চলছে পূর্বপুরুষকে স্মরণ।
No comments:
Post a Comment