চাকরী পেয়েই বাবা মা কে যা করল ছেলে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 September 2017

চাকরী পেয়েই বাবা মা কে যা করল ছেলে





চাকুরী পেয়েই বৃদ্ধ বাবা মা'কে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে।

মালদা : ছেলের চূড়ান্ত অমানবিকতার শিকার বৃদ্ধ বাবা মা।চাকুরী পেয়েই মা বাবা'কে মারধর করে বাড়ি তাড়িয়ে দিলো ছেলে।কার্যত পথের ভিকেরি বাবা মা।বারংবার গ্রাম্য সালিশির পরও কোনো ফল না হয়ে সুবিচার চেয়ে পুলিশ সুপার ও আদালতের দারস্ত বৃদ্ধ বাবা মা।ঘটনা মালদার মোথাবাড়ি থানার বাঙ্গীটোলা এলাকার।

বাঙ্গীটোলা অঞ্চলের পিপলটোলা গ্রামের বাসিন্দা তৈমুর শেখ।বয়স ৬৭ ।স্ত্রী নূর নাহার বিবি।বয়স ৬৫ ।তাদের তিন পুত্র সন্তান।দুই ছেলে কার্যত বেকার হলেও মেজো ছেলে সোহেল রানা প্রায় ৬ মাস আগে প্রাথমিক শিক্ষকের চাকুরী পাই।কিন্তু চাকুরী পেয়েই মা বাবা'কে ভুলেই গেলো ছেলে।ছেলের বিরুদ্ধে মারধর সহ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার,খেতে না দেওয়ার অভিযোগ তুললো বৃদ্ধ বাবা মা।শুক্রবার এই মর্মে সুবিচার চেয়ে পুলিশ সুপার অর্ণব ঘোষ ও জেলা আদালতের দারস্ত হয় বৃদ্ধ দম্পত্তি।

এই বৃদ্ধ দম্পত্তির অভিযোগ,"ছেলে প্রাথমিক শিক্ষকের চাকুরী পাওয়ার পর থেকেই শুরু হয় অত্যাচার।আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য কৌশল করতে থাকে ছেলে সোহেল রানা।এমনি বারংবার মারধর ও চালায়।এই মর্মে গ্রামে সালিশি সভাও হয়।সভাতে সিদ্ধান্ত হয় আমাদের দেখাশোনা করবে ছেলে।কিন্তু কার্যত কিছুই হয়নি।উল্টো বাড়ি থেকে না বের হলে প্রতিনিয়ত চলতে থাকে মারধর।থানায় জানিয়েও কোনো লাভ হয়নি তাই আজ পুলিশ সুপার ও আদালতে কাছে আবেদন করলাম।সুবিচারের আশা করছি"।

বৃদ্ধ বাবা মা বর্তমানে অসুস্থ।তারপর ছেলের অত্যাচারে নিজের চোখের জল লুকাতে পারেনি বৃদ্ধ বাবা মা।

No comments:

Post a Comment

Post Top Ad