নিজস্ব প্রতিনিধি,২৩ সেপ্টেম্বর:এবার শাসকদলের থেকে মুখ ফিরাবে সংখ্যালঘুরা। এমনটাই দাবি বিজেপির।বাঁকুড়াতে বিজেপির বিরাট এক জনসভাতে দাঁড়িয়ে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় বলেন, মহরম ও বিসর্জন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা শুরু করেছেন তাতে এবার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর প্রভাব পড়েছে ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও এবার তৃণমূল থেকে মুখ ঘুরাবে। জয় এদিন বলেন,তৃণমূল সিন্ডিকেট, গুন্ডাবাহিনী তৈরি করে রেখেছে। কিন্ত একমাত্র বিজেপি যারা এসবের মধ্যে থাকে না। বাঁকুড়াবাসীদের উচ্চকন্ঠে বলেন এরপর যদি তৃণমূল কোনো রকম অত্যাচার করে তাহলে যেন বিজেপি তথা তাঁকে খবর দেওয়া হয় প্রয়োজন পড়লে হেলিকপ্টার ভাড়া করে এনে তাদের সাহায্য করবেন। পাশাপাশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে বলেন, তৃণমূলের অনেক গুন্ডাগিরি সহ্য করেছে তবে আর না, কারণ বিজেপি একবার রেগে গেলে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দেবে।তিনি বলেন,পশ্চিমবঙ্গে একবার সুযোগ দেওয়া হোক বিজেপিকে কাজ করার যদি জনগণ দেখেন যে তাঁরাও তৃণমূলের মতন হয়ে গিয়েছে তাহলে যেন বিজেপিকে ভোট না দেন পরবর্তী কালে।

No comments:
Post a Comment