লরির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হ'ল ২ মাছ ব্যবসায়ীর।ঘটনায় গুরুতর আহত আরও এক ব্যক্তি। শুক্রবার ভোরে মুর্শিদাবাদে নবগ্রাম থানার শিবপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের এই ঘটনায় ঘাতক লরি সহ লরি চালক পলাতক বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ভোর রাতে শিবপুর টোল গেট সংলগ্ন এলাকায় মালদা থেকে বহরমপুর গামী একটি লরি পিছন থেকে একটি লছিমন গাড়িকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ ব্যক্তির। ঘটনায় গুরুতর আহত হয় লছিমন গাড়ির চালক। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। দুর্ঘটনার পর রাতের অন্ধকারে পালিয়ে যেতে সমর্থ হয় ঘাতক গাড়ি সহ গাড়ি চালক।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মতো এদিন সকালে নবগ্রাম থানার গুড়োপাশলা গ্রামের বাসিন্দা নন্দকুমার হালদার ও ভরতপুর থানার পল্লীশ্রী গ্রামের বাসিন্দা গণেশ সরকার দু'জনে মাছ বিক্রির উদ্দেশ্যে বহরমপুর আসছিলেন একটি লছিমন গাড়িতে করে। ৩৪ নম্বর জাতীয় সড়কের শিবপুর এলাকায় লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ২ ব্যক্তির। ঘটনায় গুরুতর আহত হয় লছিমন গাড়ির চালক বীরেন মার্জিত। স্থানীয়দের তৎপরতায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার পর ঘাতক লরি সহ লরি চালক পলাতক। ঘাতক লরির চালক মদ্যপ অবস্থায় থাকার কারণে এই দুর্ঘটনা বলে স্থানীয়দের অভিযোগ। ঘটনার তদন্তে নবগ্রাম থানার পুলিশ।

No comments:
Post a Comment