জয় শ্রীরাম নয়, মা তুমি আবার এসো। এটাই বাংলার সভ্যতা। তাই বিজেপিকে বাংলার সংস্কৃতি মেনেই মানুষের মন জয় করতে হবে। বিজেপি নেতা জয় বন্দোপাধ্যায়ের সঙ্গে একান্ত আলাপ চারিতায় এই পরামর্শ দিলেন ইসলাম ধর্ম গুরু পিরজাদা ত্বহা সিদ্দিকী।
বৃহস্পতিবার দুপুরে ফুরফুরা শরীফে বিজেপি নেতা জয় বন্দোপাধ্যায় ত্বহা সিদ্দিকীর সাথে সৌজন্য সাক্ষাত করতে যান জেলা বিজেপির নেতৃত্বকে সঙ্গে নিয়ে। এসময় ত্বহা সিদ্দিকী বলেন, জয় বাবু আপনারাও মাঠে নামেন। আমরাও নামছি। ভারতের মুসলমান, বাংলার মুসলমান সামনের শত্রুকে পছন্দ করি। পিছনের শত্রুকে নয়। পিছনের শত্রু সামনের শত্রুর থেকে অনেক বেশী ভয়ঙ্কর। এর পর শায়রি কেটে পির জাদা বিজেপি নেতাকে বলেন, জয়দা মাঠে নেমে পড়ুন আমিও নেমে পড়ছি। চলেন দেখি। বিজেপি নেতাকে হঠাৎ কেন এই পরামর্শ দিলেন ইসলাম ধর্ম গুরু ত্বহা সিদ্দিকী? তা জানতে চোখ রাখুন এই পাতায়। পরের কিস্তিতে আসছে বিস্তারিত।

No comments:
Post a Comment