জয়ের
নেতৃত্বে বাঁকুড়ার তৃণমূলের যুব নেতা সহ ৫০ জন বিজেপিতে যোগ দিল।জয় এদিন সভাতে
দাঁড়িয়ে রাম রহিমকে কটাক্ষ করেন।তিনি মোদী ও রাম রহিমকে নিয়ে যা বললেন। কংগ্রেসের
জামানা থেকে ধর্ষক রাম রহিম ধর্ষণ করে গেছে একের পর এক ভক্তকে।এমনকি নিজের দত্তক
মেয়েকে ধর্ষণ করতে ছাড়ে নি রাম রহিম।এমনটাই জানা গেছে সংবাদমাধ্যম থেকে।অভিযোগ
করলেও ছাড় পেয়েছেন তিনি।কারণ সেইসময় কংগ্রেসের রাজত্ব ছিল দাবী বিজেপির।তবে
নরেন্দ্র মোদীর সময় তা আর হয়নি।তিনি অন্যান্য কয়েদির মতনই জেলে বসবাস করছেন,সাজা
হয়েছে ২০ বছরের।সব হয়েছে নরেন্দ্র মোদীর জন্য এমনটাই বলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।শনিবার
বাঁকুড়ার কারানঝড়াতে দাঁড়িয়ে তিনি বলেন,নরেন্দ্র মোদী এমন একজন যিনি কোনো অন্যায়
সহ্য করে না।সবার জন্য এক নিয়ম,এক আইন।তাই তিনি পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করতে,
ধর্ষণ মুক্ত করতে,শান্তি আনতে একমাত্র বিজেপিকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন
বাঁকুড়াবাসীদের।
(আরও পড়ুনঃ ব্রেকিংঃ দাঙ্গার পিছনে আসল দায়ী নাকি হিন্দুরা?)
(আরও পড়ুনঃ ব্রেকিংঃ দাঙ্গার পিছনে আসল দায়ী নাকি হিন্দুরা?)

No comments:
Post a Comment