ফের ভুয়ো চিকিৎসক,গ্রেফতার ২ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 14 September 2017

ফের ভুয়ো চিকিৎসক,গ্রেফতার ২


ফের দুই ভুয়ো ডাক্তারকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ ।ধৃতদের নাম দীপেশ কুমার দীপক এবং সুকান্ত কুমার সাহা ।দীপেশ কুমার দীপক দীর্ঘদিন ধরে বর্ধমান শহরের লক্ষীপুর মাঠে নিজের বাড়িতেই চেম্বার খুলে চিকিৎসা করছিল। মাস তিনেক আগেই দীপেশ কুমার দীপকের ভুয়ো ডাক্তারীর বিষয়টি প্রকাশ্যে আসে ।বিভিন্ন সংবাদ মাধ্যমে তা প্রকাশিত হয় ।দিন কয়েক তার চেম্বার বন্ধ থাকার পর ফের সে জমিয়ে প্রাকটিস শুরু করে।খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ তাকে গ্রেফতার করে। অন্যদিকে সুকান্ত কুমার সাহা লাকুড্ডিতে চেম্বার চালাছিল। তাকে গ্রেফতার করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad