বিয়েতে নারাজ,আত্মঘাতী প্রেমিক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 14 September 2017

বিয়েতে নারাজ,আত্মঘাতী প্রেমিক


বিয়েতে রাজি নয় প্রেমিকা।ফলে প্রকাশ্যেই নিজের প্রেম দেখাতে প্রেমিকার বাড়ির কাছে গিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী হল প্রেমিক। আজ রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বীজপুর থানার অন্তর্গত দক্ষিণপাড়া পানপুকুর এলাকায়। মৃত যুবকের নাম হিমাংশু সিং (৩০)। হিমাংশুর বাড়ি বীজপুর থানা এলাকার ডাঙাপাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থানে আসে বীজপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
জানা গেছে, আজ সন্ধ্যায় ওই যুবক দক্ষিণপাড়া পানপুকুর এলাকায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। নিজেদের মধ্যে বিয়ের কথা হলেও প্রেমিকা জানিয়ে দেন, তিনি হিমাংশুকে বিয়ে করতে রাজি নন। এরপরই প্রেমিকার বাড়ি থেকে বেরিয়ে যান হিমাংশু। রাস্তায় নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। গুলির আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। মৃত অবস্থায় হিমাংশুকে পড়ে থাকতে দেখেন তাঁরা। খবর যায় বীজপুর থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad