শাসক দলকে বিপুল ভোটে পরাজিত করল বাম গণতান্ত্রিক দল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 9 September 2017

শাসক দলকে বিপুল ভোটে পরাজিত করল বাম গণতান্ত্রিক দল


জাহাঙ্গীর বাদশা, পূর্ব মেদিনীপুর :  সদ্য সমাপ্ত পুর নির্বাচনে তৃণমূলের দাপটে বিরোধীশূন্য হয়ে গিয়েছে হলদিয়া পুরসভা। অথচ সেই পুরসভার পাশেই অবস্থিত বাড়সুন্দরা জনতা কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে বাম সমর্থিত গণতান্ত্রিক দলের প্রার্থীদের কাছে ৩৫-১১ ভোটে পরাস্ত হল তৃণমূল সমর্থিত প্রার্থীরা।
শনিবার ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পরেই আনন্দে উদ্বেল বিরোধী শিবির। লাল আবিরে রাঙিয়ে দেওয়া হয় গণতান্ত্রিক দলের প্রার্থী ও সমর্থকদের।
গণতান্ত্রিক দলের জয়ের কারিগর প্রজাপতি পাঁজা জানিয়েছেন, বিগত ১৯৯১ সাল থেকেই হলদিয়া ব্লকের অন্তর্গত বাড়সুন্দরা জনতা কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সঙ্গে যুক্ত রয়েছেন। আর তখন থেকেই বাম সমর্থিত গণতান্ত্রিক দলের হাতে এই সমবায়ের ক্ষমতা রয়েছে।
কিন্তু দিন কয়েক আগেই যেখানে হলদিয়া পুরসভা নির্বাচনে বাম দলের প্রার্থীরা ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে সেখানে কিভাবে এল এমন অভাবনীয় জয়? প্রশ্ন শুনেই প্রজাপতিবাবু জানিয়ে দিলেন, এই সমবায়ে নির্বাচন হয় কাজের ভিত্তিতে। এক সময় যে সমবায় লক্ষাধিক টাকা লোকসানে ধুঁকছিল এখন তাঁদের বার্ষিক আর্থিক লেনদেনের পরিমাণ প্রায় ২৭ কোটি টাকা। আর সমবায়ের নিজস্ব ফান্ডে রয়েছে প্রায় ৩ কোটি টাকা।
তিনি আরও জানিয়েছেন, বর্তমানে দুটি শীততাপ নিয়ন্ত্রিত নিজস্ব ভবনে রয়েছে সংস্থার অফিস। যেখানে কর্মীদের মাসিক বেতনের দিতে খরচ হয় প্রায় ১ লক্ষ টাকা। এছাড়াও বার্ষিক মুনাফা থেকে প্রতি বছর সমবায়ের সমস্ত সদস্যদের খুব দামী উপহার দেওয়া হয়। এইভাবে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার জন্যই তাঁরা জয় ছিনিয়ে নিতে পেরেছেন বলে প্রজাপতিবাবু জানিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad