নৈশ ভ্রমণে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যাওয়া যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। চাঞ্চল্য ছড়াল নদীয়ার কুপার্স ক্যাম্পে।মৃত যুবকের নাম দেবব্রত রায় (২৫)।কুপার্স ক্যাম্প পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবব্রত রায়ের পরিবারের অভিযোগ,মঙ্গলবার রাতে স্থানীয় একটি মেলা থেকে বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে বাড়ির সামনে ঘুরতে বেরিয়ে ছিল সে।অভিযোগ,হঠাৎই এলাকার কিছু মানুষ দেখেন হাতে একটি দড়ি নিয়ে অন্ধকার জঙ্গলের দিকে ছুটছে দেবব্রত।প্রতিবেশীদের কাছ থেকে এই খবর পেয়ে সারারাত এলাকায় দেবব্রত খোঁজ চালায় তার পরিবার।বুধবার ভোরে বাড়ির কাছেই একটি কাঁঠাল গাছে দেবব্রতর দেহ দেখতে পায় তারা।পরে পুলিশ কে খবর দিলে রানাঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।কি কারণে রাতের অন্ধকারে জঙ্গলের দিকে ছুটেছিল দেবব্রত,এখন সেটাই বড় প্রশ্ন তার পরিবারের কাছে।অন্যদিকে এটা খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।

No comments:
Post a Comment