বন্ধ বিদ্যুৎ সংযোগ,অবরোধ রাস্তা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 September 2017

বন্ধ বিদ্যুৎ সংযোগ,অবরোধ রাস্তা


মালদা :  বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন প্রায় এক সপ্তাহ ।বারংবার দপ্তরের দারস্ত হয়েও কোনো লাভ হয়নি।অবশেষে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোপ দেখালো।রাস্তায় টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ অবরোধ করে রাখেন এলাকাবাসী।কয়েক ঘন্টা পর  পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।

মালদার ইংরেজবাজার থানার মিল্কীর আটগামা এলাকায় মালদা মানিকচক রাজ্য সড়ক বুধবার সকালে অবরোধ করেন গ্রামবাসীরা।এলাকাবাসীদের অভিযোগ , এক সপ্তাহ ধরে এলাকার প্রায় পঞ্চাশ হাজারের বেশি মানুষ বিদ্যুতের সমস্যায় ভূকছে।কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই বন্ধ রয়েছে বিদ্যুৎ পরিসেবা।মাঝে মধ্যে একটু আসলেও তালে ঘুরছে না ফ্যান।এই সমস্যা নিয়ে বেশ কয়েকবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েছি।কিন্তু,সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা টাল বাহানাবাজি চালিয়ে আজ সাত দিন হয়ে গেল।তাই আজ আমরা বিদ্যুতের সমস্যা দূর করতে পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করেছি'।


No comments:

Post a Comment

Post Top Ad