গত চার মাস ধরে জয়নগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মানুষদের অতিষ্ট করে তুলেছিল বানর আকৃতি একটা পশু।কখনও আচমকাই কারুর ঘরে ঢুকে ফ্রিজ খুলে খাবার খেয়ে ফেলে তো কখনও আবার কোন বাড়ীর জলের ট্যাপ খুলে স্নান করতে থাকে।আর বাধা দিলেই হয় সজোরে থাপ্পড় অথবা আঁচড়ে কামড়ে থাকে ডাক্তারখানায় পাঠিয়ে দিত।
বন কর্মীরা জানায়,বানর আকৃতির ওই প্রানীটির নাম বেবুন।আফ্রিকার গভীর জঙ্গলে এদের বাসস্থান।কিন্তু কিভাবে দক্ষিন ২৪ পরগনার জয়নগরে এলো এই জীব টা ,তা ভেবে পাচ্ছেনা বনদপ্তর।তবে দফায় দফায় এলাকার মানুষের অভিযোগের ভিত্তিতে দিনের পর দিন বনকর্মীরা খাবারের টোপ দিয়ে খাঁচা পেতে ব্যর্থ হয়।গতকাল রাতে জয়নগর এর ৫নং ওয়ার্ডএর বাসিন্দা মকসুদ রহমান লস্করের বাড়ীতে হটাতই ঢুকে পড়ে বেবুনটি।সাথে সাথে বাড়ীর লোকজন ঘরের দরজা বন্ধ করে দেয়।এরপর ঘরের মধ্যে থাকা টিভি ও অন্যান্য জিনিস ওলট পালট করতে থাকে সে।

No comments:
Post a Comment