বাইক আরোহীকে পিষে মারল লরি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 15 September 2017

বাইক আরোহীকে পিষে মারল লরি


লিলুয়ার জগদীশপুরে হেলমেট পরা এক মোটরবাইক আরোহীকে পিষে মারল বালি বোঝাই লরি। এরপরই লরিচালক বালি বোঝাই লরি ফেলে চম্পট দেয়। ঘটনাটি ঘটেছে কাল  রাতে।

লিলুয়া থানা এলাকার জগদীশপুর মাকালতলায় এক যুবক কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় বেপরোয়া গতিতে আসা একটি বালি বোঝাই লরি পেছন থেকে ধাক্কা মারে বাইক আরোহীকে। মাথায় হেলমেট থাকলেও ওই যুবককে পিষে দেয় লরি চালক। যুবকের মাথাটা থেতলে যায়। ঘটনাস্থলে লরি ফেলেই পালায় অভিযুক্ত। মৃত বাইক আরোহীর নাম পরিচয় জানার চেষ্টা করছে লিলুয়া থানার পুলিশ। ঘাতক লরি চালকের সন্ধানে তল্লাশি চলছে।

রাতের বেলা বেপরোয়া গতিতে আসা পণ্য বোঝাই লরি, ট্রাক প্রায় সময়ই দুর্ঘটনা ঘটাচ্ছে। অথচ বেপরোয়া গতির গাড়িকে লাগাম পরাতে ট্রাফিক পুলিশ কোনো ব্যবস্থা নেয় না বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।

No comments:

Post a Comment

Post Top Ad