উদ্ধার ১০০ কেজি গাঁজা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 15 September 2017

উদ্ধার ১০০ কেজি গাঁজা


টাটা সাফারি গাড়ি থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করলো শান্তিপুর থানার পুলিশ।শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার কালনাঘাট রোডে।পুলিশ সূত্রে খবর,বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে পুলিশ খবর পায়, উড়িষ্যার ভুবনেশ্বর থেকে একটি সাদা রঙের সাফারি গাড়ী করে গাঁজা পাচার হচ্ছে।ওই গাড়িটি কালনাঘাট নৃসিংহপুর ঘাট গঙ্গা পেরিয়ে কৃষ্ণনগর যাবে।সেই মতন কালনাঘাট রোডে নজর রাখছিল শান্তিপুর থানার পুলিশ।শুক্রবার ভোরে উড়িষ্যার নম্বরের ওই গাড়িটি দেখে পুলিশ আটকালে গাড়ির মধ্যে থাকা দুই জন পালিয়ে যায়।তবে গাড়ির চালক শাহাজান বিশ্বাস কে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ।গাড়ির ভিতর থেকে ২০ টি বস্তায় মোট ১০০ কেজি গাঁজা উদ্ধার হয়।যার বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।সূত্রের খবর,কোলাঘাট থেকে ওই শাহজাহান কে বদলি চালক হিসেবে নিয়েছিল আটক গাড়ির দুই ব্যেক্তি।পুলিশ কে শাহজাহান জানিয়েছে,পলাতক দুই গাড়ির আরোহী গাড়িটিকে উড়িষ্যার এক বিধায়কের বলে পরিচয় দিয়েছিল।এবং তারা নদীয়ায় কাপড় এর ব্যবসা করতে আসছে বলেছিল।আদেও গাড়িটি উড়িষ্যার কোনো বিধায়কের কিনা খতিয়ে দেখছে পুলিশ।পাশাপাশি কোথায় এত বড় পরিমাণের গাঁজা পাচার হচ্ছিল এবং এর পিছনের চক্রের খোঁজ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।গাড়ির দুই পলাতক আরোহীর সন্ধান শুরু হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad