ফের গৃহবধূ খুন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 15 September 2017

ফের গৃহবধূ খুন


বিবাহ বহির্ভুত সম্পর্কের জেরে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাট থানার হবিবপুর পান পাড়ায়।মৃত স্ত্রীর নাম কণিকা দেবনাথ (২৯)।সূত্রের খবর,হবিবপুর ঘোষ পাড়ার বাসিন্দা পেশায় চাষী ঝন্টু সরকারের মেয়ে কণিকার বছর ১৩, আগে সম্বন্ধ  করে বিয়ে হয়েছিল পেশায় হোটেল ব্যবসায়ী গৌতম দেবনাথের সঙ্গে।অভিযোগ,বিয়ের পর সব কিছু ঠিকঠাক থাকলেও গোল বাধে ৫ বছর আগে।অভিযোগ,সেই সময় গৌতমের সাথে স্থানীয় এক মহিলার বিবাহ বহির্ভুত সম্পর্ক তৈরী হয়।তার পর থেকেই লাগাতার কণিকার ওপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাচ্ছিল তার স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজন।মাঝে কণিকা কে ডিভোর্সের জন্যও চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।কিন্তু শ্বশুর বাড়ির সেই দাবি মানেনি কণিকা।কণিকার বাপের বাড়ির অভিযোগ,সেই কারণেই বৃহস্পতিবার রাতে কনিকাকে মারধোর করে হাতের শিরা কেটে ও শ্বাসরোধ করে খুন করে স্থানীয় হবিবপুর স্বাস্থ্যকেন্দ্রে তার দেহ ফেলে রেখে পালায় তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন।পরে খবর পেয়ে হাসপাতাল থেকে কণিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রানাঘাট থানার পুলিশ।ঘটনায় রানাঘাট থানায় কণিকার বাপের বাড়ির তরফে স্বামী গৌতম দেবনাথ সহ শ্বশুরবাড়ির অন্যান্য দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad