পুলিশ পিটিয়ে আসামী ছিনিয়ে নিল কারা? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 4 September 2017

পুলিশ পিটিয়ে আসামী ছিনিয়ে নিল কারা?


 সপ্তাহখানেক আগে বাসন্তীর নির্দেশখালিতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হয়েছিল মুজিবর মল্লিক নামে এক যুব তৃণমূল কর্মীরI সেই খুনের ঘটনায় নাম জড়িয়েছিল স্থানীয় ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েত সদস্য জাকির শেখেরIসোমবার দুপুর নাগাদঅভিযুক্ত জাকির সেখকে গ্রেফতারের জন্য বাসন্তী থানার ওসি অর্ধেন্দু শেখর দে সরকার ও সি আই ক্যানিং রতন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ বাহিনী যায়বাসন্তী থানার  খিরিসতলাগ্রামে। সেখানে গিয়ে আচমকা জাকির সেখের বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রামবাসীদের সামনেই চলেএই তৃণমূল নেতাকেবেধড়ক মারধরI  অভিযোগ সেই সময় প্রচুর গ্রামবাসীমহিলা ও পুরুষ আচমকাবাড়ি থেকে বেড়িয়ে এসেহামলা চালায় পুলিশের উপর।  পুলিশ পিটিয়ে,পুলিশের তিন তিনটি গাড়িভাঙচুর করে গ্রামবাসীরাইছিনিয়ে নিয়ে যায় ধৃত পঞ্চায়েত সদস্য জাকির সেখকেI কার্যত গ্রামবাসীদের হামলার হাত থেকে বাঁচতে এলাকা থেকেপালিয়ে বাঁচে পুলিশ।ঘটনায় মোট এগারোজন পুলিশ কর্মী আহত হয়েছেন।  এই ঘটনার পর সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ আবার বিশাল পুলিশ বাহিনী ঢোকে এলাকায়। চলে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি। অন্যদিকে পুলিশের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছেন প্রায় সকলেই। গ্রামে এই মুহূর্তে কোন পুরুষ মানুষ নেই বললেই চলে, চারিদিকে একটা থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে। 

No comments:

Post a Comment

Post Top Ad