ছাত্রীকে শ্লীলতাহানি করলেন শিক্ষক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 8 September 2017

ছাত্রীকে শ্লীলতাহানি করলেন শিক্ষক


নারায়নগড় ব্লকের চকমুকুন্দ বাসন্তি বিদ্যাপিঠের সপ্তম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল কর্মশিক্ষার শিক্ষক অসীম পন্ডিতের বিরুদ্ধে। এই নিয়ে নারায়ণগড় থানায়  পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত শিক্ষককে। গত ৩০শে আগস্ট স্কুলে পরীক্ষা চলাকালীন সপ্তম শ্রেনীর ঐ ছাত্রী টুকলী করছিল বলে শিক্ষক তা উদ্ধার করতে গিয়ে  শ্লীলতাহানি করে বলে অভিযোগ ছাত্রীটির। খাতা জমা দিয়ে বাড়ি ফিরে ঐ ছাত্রী মাকে জানায়।জানাজানি হলে পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার  শিক্ষকের নামে নারায়ণগড় থানায় অভিযোগ করা হয়।অসীম পন্ডিত নামে অভিযুক্ত ঐ স্কুল শিক্ষককে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছে নারায়নগড় থানার পুলিশ। শুক্রবার অভিযুক্ত শিক্ষককে মেদিনীপুর আদালতে তোলা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad