বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সমালোচনা করে বারাসতে জানালেন ডিএ না দিতে পারা রাজ্য সরকারের সমস্যা ।রাজ্য সরকারি কর্মীদের ডিএ চাওয়ার পূর্ণ অধিকার আছে ।ভাষার শালীনতা না রেখে তাদের কুকুর বিড়ালের সঙ্গে তুলনা করা নিন্দনীয় ।
৭১ হাজার কোটি টাকা প্রাপ্য রাজ্য সরকারী কর্মীদের ।তা তারা চাইতে পারেন ।কিণ্তু এত ঋণের বোঝা নিয়ে জানুয়ারির মধ্যে ১৫%দেওয়ার ঘোষণা পঞ্চায়েত কে সামনে রেখে স্বান্তনা মাত্র ।পরের লোকসভার কথা ভেবে ভোট পাওয়ার লক্ষ্যে রাজনীতির হিসেব নিকেশ করে বাকি ডি এ দেওয়ার ঘোষণা ।দিলীপ ঘোষ আরো জানালেন , কেন্দ্র ডিএ বাড়িয়ে যাবে কিণ্তু রাজ্যের এভাবে প্রতিযোগিতা করার অর্থ নেই ।সারা দেশে ঘুরে ঘুরে মোদীকে গালাগাল দিয়ে হয় না , কাজ করে দেখাতে হয় ,মন্তব্য দিলীপ ঘোষের।
পাশাপাশি কেন্দ্রের নতুন লক্ষ প্রতি গ্রামে মোবাইল পরিষেবা চালু করা। এই লক্ষে শুক্রবার টেলিকম কমিশনের বৈঠক হচ্ছে।সেখানেই লক্ষমাত্রা ঠিক হবে।জানালেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী মনোজ সিনহা।এদিন বারাসতে দলিয় বৈঠকে যোগ দিতে এসে কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন ভারতবর্ষ গোটা পৃথিবীর মধ্যে মোবাইল ব্যাবহারে দ্বিতীয়। আর ডেটার ব্যাবহারে এক নম্বর। তিনি জানান প্রত্যেক গ্রামে ১০০ এম বি পি এস স্পিডের সংযোগ দেওয়া হবে ভারত নেটের মাধ্যমে। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী আরো জানান দশটি মাও অধ্যুষিত রাজ্য এবং উত্তর পুর্ব ভারতের রাজ্য গুলোতেও টেলি সংযোগ বাড়ানোর কাজ শুরু হয়েছে।এক্ষেত্রে পরিকাঠামোগত ভাবে পিছিয়ে পরা রাজ্য গুলি যদি তার মন্ত্রকের কাছে সহায়তা চায় সেক্ষেত্রে তার মন্ত্রক সাহায্যে এগিয়ে আসবে বলে তিনি জানান।বি এস এন এল নিয়ে লোকে বলত লাকতি নেহি।এখন আর তেমনটা নেই।জিও লঞ্চের পর একমাত্র কোম্পানি যার বাজারে দখল বেড়েছে।বর্তমানে এই সংস্থা লাভের মুখ দেখেছে।
No comments:
Post a Comment