তৃণমূল-বিজেপি সংঘর্ষ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 September 2017

তৃণমূল-বিজেপি সংঘর্ষ!


ফের তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয়।সংঘর্ষে দুইপক্ষের কর্মী জখম হয়েছেন কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে আরএএফ, কমব্যাট ফোর্স। রয়েছে পুলিশ বাহিনী। বিজেপি-র হাওড়া(সদর) জেলা সভাপতি দেবাঞ্জল চট্টোপাধ্যায় বলেন, “স্বামী বিবেকানন্দের পতাকা লাগানোতেও ভয় পেয়েছে তৃণমূল। ভাবছে বিজেপি বুঝি স্বামী বিবেকানন্দকে নিয়ে নিল।

দানেশ শেখ লেনে বিজেপি কর্মীরা স্বামী বিবেকানন্দের পতাকা লাগানোর সময় তৃণমূল কর্মীরা এসে তাদের মারধর করে বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ, বিজেপি তাদের দলীয় পতাকা ছিঁড়ে দিয়ে সেখানে পতাকা লাগাচ্ছিল। এর প্রতিবাদ করলে বিজেপি কর্মীরা গোলমাল পাকায় বলে অভিযোগ করেছেন ৪১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরবিন্দ গুহ।
অন্যদিকে বিজেপি-র জেলা সভাপতি দেবাঞ্জল চট্টোপাধ্যায়ের অভিযোগ, “আমাদের কর্মীদের মারধর করেছে তৃণমূল। এজিসি বোস বোটানিক থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশ অভিযোগ নিতে চাইছে না। তৃণমূলের মারে আমাদের এক কর্মীর নাক ও মুখ ফেটেছে। তৃণমূল আসলে ভয় পেয়েছে। ভাবছে স্বামী বিবেকানন্দকে বুঝি আমরা নিয়ে নিচ্ছি।


No comments:

Post a Comment

Post Top Ad